কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ। লেবাননের ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয়। গোষ্ঠীটি বারবারই ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে।

সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলের অনবরত বোমা হামলার প্রতিবাদে তেল আবিব, হাইফাসহ ইহুদিবাদীদের অন্যান্য শহর লক্ষ্যে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবানন। এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামপন্থি গোষ্ঠীগুলোও। বেছে বেছে তারা টার্গেট করছে ইসরায়েলের সামরিক স্থাপনা, সেনাদের অবস্থান, সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ সব এলাকা।

হিজবুল্লাহর প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু যখন সেনাবাহিনীকে নতুন যুদ্ধ ফ্রন্টের জন্য প্রস্তুত হতে বলেছেন তখন চারদিক থেকে তাকে সতর্ক করছে ইসরায়েলি কর্মকর্তারা। হিজবুল্লাহর কাছে মজুত অস্ত্রে উদ্বিগ্ন তারা। তারা মনে করছেন, হামাসের ওপর হামলা যতটা সহজ ছিল হিজবুল্লাহ ততটা সহজ প্রতিপক্ষ নয়। প্রকৃতপক্ষে ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তাদের। ইসরায়েলের শীর্ষ সমর কর্তারা প্রকাশ্যেই স্বীকার করেছেন, হামাসের চেয়ে বহু গুণে শক্তিশালী হিজবুল্লাহ।

এমন সময় হিজবুল্লাহর অস্ত্রসম্ভার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাচ। তিনি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ ৫টি রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি একথা বলেছেন।

তিনি বলেন- আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। আমিনাচ জোর দিয়ে বলেন, পুরো লেবাননকে মোকাবিলা করা ছাড়া ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না।

যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে তখন জেনারেল আমিনাচ এসব কথা বললেন। অন্যদিকে, হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলছেন, তারা তারা ইহুদিবাদীদের সঙ্গে সংঘাতে জড়াতে চান না কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবিলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।

সম্প্রতি, হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বর্বর এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ স্থান থাকবে না। এ ছাড়া লেবাননের গ্রান্ড শিয়া মুফতি শেখ আহমাদ কাবালান বলেছেন, হিজবুল্লাহর হাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে।

সূত্র : আল মায়েদান ও জেরুজালেম পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X