কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সিরিয়ার পাশে থাকবে তুরস্ক

সিরিয়ার বিদ্রোহী জোটের নেতার সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত
সিরিয়ার বিদ্রোহী জোটের নেতার সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তুরস্ক নতুন সিরিয়ার পাশে থাকবে এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও রাজনৈতিক উত্তরণের জন্য সহযোগিতা করবে।

রোববার (২২ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন। খবর আল-জাজিরা।

বৈঠকে তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার একতা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়। তুরস্ক সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।

ফিদান বলেন, আশা করি, নতুন সিরিয়ায় অন্ধকারতম দিনগুলোর অবসান হয়েছে। সামনে আমাদের জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে। এ বৈঠকটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে হয়, যিনি সিরিয়ার নতুন কাঠামো নিয়ে আলোচনা করার জন্য ফিদানকে দামেস্কে পাঠিয়েছিলেন।

বৈঠকে সিরিয়ার নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিরিয়ার একতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়াকে পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হওয়ার এবং দেশ ছেড়ে যাওয়া মানুষের দেশে ফিরে আসার আহ্বান জানান। তিনি সিরিয়ার সংখ্যালঘুদের রক্ষা করার জন্য নতুন সংবিধানের খসড়া তৈরি করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

এছাড়াও, বৈঠকে সিরীয় শরণার্থীদের ফিরিয়ে আনা, ইসরায়েলের সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে তুরস্কের দৃঢ় অবস্থান এবং সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে সিরিয়ায় মার্কিন কূটনীতিকও সফর করেছেন এবং রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X