কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

৩ ইহুদিকে গুলি করে হত্যা

ঘটনাস্থলে ইসরায়েলি পুলিশ। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে ইসরায়েলি পুলিশ। ছবি : সংগৃহীত

বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আটজন আহত হয়েছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কাছে কেদুমিমে ইহুদি বসতিতে এ ঘটনা ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তথ্যটি জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) ইসরায়েলি মিডিয়া নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে। তাতে বলেছে, অন্তত দুই ফিলিস্তিনি বন্দুকধারী বসতির বাইরে গাড়ি এবং একটি বাসে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় গুলিতে ৭০ বছর বয়সী দুই নারী এবং ৩৫ বছর বয়সী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি অবৈধ বসতির বাসিন্দা এবং তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।

গুলি চালানোর পর অতি-ডানপন্থি ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে গাজার অনুরূপ ধ্বংসযজ্ঞ চালানোর ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আল-ফান্দুক, নাবলুস এবং জেনিনকে জাবালিয়ার মতো করে দেখতে হবে।’ ইসরায়েলি বাহিনী গাজার জাবালিয়ায় নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। এ ছাড়া সেখানে স্থল অভিযানও চালায় তারা। এতে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ হাজার ৬০০। যাদের বেশিরভাগ নারী ও শিশু। যদিও ইসরায়েল দাবি করে আসছে, হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চলছে। এতে হামাস যোদ্ধারা নিহত হচ্ছেন। যোদ্ধারা বেসামরিক লোকদের মধ্যে অবস্থান করায় বা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে।

কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে বহু প্রমাণ উপস্থাপন করেছে। যেখানে ইসরায়েলি বাহিনী বেসামরিক লোকদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায়।

প্রসঙ্গত, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে এক বছরের বেশি সময় ধরে। এতে এ উপত্যকার প্রায় শতভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের মাথা গোঁজার ঠাঁই নেই। অধিকাংশ ফিলিস্তিনি খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপের ওপর তাঁবু খাটিয়ে বসবাস করছে।

সে সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অত্যাচার চলছে। সেখানে ইহুদি বসতি দ্রুত সম্প্রসারণ করছে তারা। এতে বাধা হয়ে যারা দাঁড়াচ্ছে তাদের গ্রেপ্তার করে ইসরায়েলি কারাগারে পাঠানো হচ্ছে। এ তালিকায় আছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সাধারণ বিক্ষোভকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১০

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১১

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১২

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৩

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৫

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৬

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৭

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৮

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৯

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X