কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্মরণে পাবনায় শোকসভা ও দোয়া মাহফিল 

পাবনার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা করা হয়। ছবি : কালবেলা
পাবনার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা করা হয়। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে পাবনার টাউন হল ময়দানে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন।

শোক সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ রতন, জেলা যুবদলের সাবেক সভাপতি আসলাম হামিদ খান, জেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক মনসুর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আগা মোহাম্মদ মঞ্জরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য নাজমুল হাসান মিঠু ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য আসলাম শেখ রাজা।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম নাদিম, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাফসান, পাবনা জেলা যুবদলের সাবেক সহপ্রচার সম্পাদক বাহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতিকুর রহমান নয়ন, মো. সাইদুল ইসলাম, লিটন শেখ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নাছিম হোসেন, সহসাধারণ সম্পাদক গোলাম মাহবুব সুজন, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, আল আমিন পাপ্পু, ভাঁড়ারা ইউনিয়ন বিএনপি নেতা এহসানুল বাশার বাবন, মালঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনুস প্রামাণিক, ইউনিয়ন বিএনপি নেতা দোলন বিশ্বাস প্রমুখ।

শোকসভায় দোয়া পরিচালনা করেন পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাট। শোকসভায় সহস্রাধিক নেতাকর্মী ও মুসল্লি উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X