কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কাঠগড়ায় নেতানিয়াহু, মিলল না কথা বলার অনুমতি

আদালতে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
আদালতে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি। তবে কথার বলার জন্য অনুমতি চাইলেও তা মঞ্জুর করেননি আদালত।

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশমবারের মতো আদালতে হাজির হন। তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করেন। এ সময় নেতানিয়াহু বলেন, আমি হতবাক।

২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে তার দুর্নীতির মামলার শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটিই তার দশম আদালতে উপস্থিতি। গত ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের কারণে তার মামলার শুনানি স্থগিত করা হয়।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে ৩টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এগুলো হলো কেস ১০০০, কেস ২০০০ এবং কেস ৪০০০। এগুলোর মধ্যে ঘুষ, প্রতারণা ও আস্থার অবহেলার অভিযোগ রয়েছে। তবে তিনি কোনো ধরনের ভুল স্বীকার করেননি এবং অভিযোগগুলোকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন।

নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিরোধীরা দাবি করছেন, তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X