কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে শিশু ধর্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড 

শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মো. শুকুর আলী শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ছবি : কালবেলা 
শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মো. শুকুর আলী শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ছবি : কালবেলা 

রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মো. শুকুর আলী শেখের (৩৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণচেষ্টার মামলায় আসামি শুকুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় সর্বোচ্চ সাজা তথা ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক। এ রায়ে আমরা সন্তুষ্ট।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানাধীন আমবাগানস্থ মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে মো. শুকুর আলী শেখ (৩৫)। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয় আসামি। কান্নারত অবস্থায় বাসায় গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে হাতিরঝিল থানা পুলিশ। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. শুকুর আলী শেখ (৩৫) রাজবাড়ী জেলা সদরের লন্দানপুর গ্রামের মৃত এখলাছ শেখের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X