কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক

ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক
এরদোয়ান ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

বক্তব্য ও বিবৃতিতে প্রায়ই ইসরায়েলকে হুমকি-ধমকি দিয়ে থাকেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।তারপরেও ইসরায়েলের সঙ্গে যেনো কোনো সংঘাত বেধে না যায়, সেজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে এরদোয়ান প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে তার দেশের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য। সব মিলিয়ে সামরিক শক্তিতে বেশ ভালোই এগিয়ে রয়েছে ইউরোশিয়ার দেশটি। তবুও ভেতরে ভেতরে ইসরায়েলকে সমীহ করে তুরস্ক।

প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছে তুরস্ক ও ইসরায়েলি সেনারা। সেখানে ভুল বোঝাবুঝি থেকে তাদের মধ্যে যেনো কোনো যুদ্ধ লেগে না যায়, সে জন্য স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানে আলোচনায় বসেন দুই পক্ষের প্রতিনিধিরা।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানায়, আঙ্কারা ও তেল আবিবের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল চালু করতে এই বৈঠক হয়।

রয়টার্স জানায়, গেল সপ্তাহ তুরস্কের সেনারা সিরিয়ার অন্তত তিনটি সামরিক ঘাঁটি পরিদর্শন করে। একে যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ বলে দাবি করে এরদোয়ান প্রশাসন।

তবে, বিষয়টি নাকচ করে দেয় নেতানিয়াহুর দেশ। পাল্টা পদক্ষেপ হিসেবে রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। হুমকি দেয়, তুরস্ক যদি সিরিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, তাহলে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X