কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০১:২৫ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে বেজে উঠল ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে । সোমবার ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার কিছুক্ষণ পর এই তথ্য জানানো হয়।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর ফলে জেরুজালেমের আকাশে উচ্চ শব্দ শোনা যায়।

অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওনের উদ্দেশে হামলার দাবি করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানান, আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে।

হুতিরা জানায়, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালাচ্ছে। গত মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল। কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের হামলা শুরু হলে, তারাও ফের হামলা শুরু করে।

ইসরায়েল জানায়, গত বছর অক্টোবরে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে হুতিরা নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। যদিও বেশিরভাগই প্রতিহত করা হচ্ছে, তবে মে মাসের শুরুতে একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেন গুরিওন বিমানবন্দরের সীমানায় আঘাত হানে।

এই হামলার জবাবে ইসরায়েলও ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য করা হয় সানার বন্দর ও বিমানবন্দর এলাকাও।

তথ্যসূত্র: বাসস, এএফপি

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X