কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:০৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সামনে আরও কঠিন সময় আসছে : ইসরায়েলের সেনাপ্রধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল জামির এক ভিডিও বার্তা প্রকাশ করেন। এ বার্তায় ইরানকে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা আমাদের ইতিহাসের সবচেয়ে জটিল অভিযান শুরু করেছি। এই শত্রু বড় ধরনের হুমকি তৈরি করেছে।’ খবর মিডল ইস্ট আই।

তিনি আরও বলেন, ‘আমরা কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছি, তবে সামনে আরও কঠিন দিন আসছে।’

সেনাপ্রধান জামির জানান, ইসরায়েল দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং বর্তমান পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হতে পারে। ইরানের বিরুদ্ধে একটি ‘দীর্ঘ সময়ের যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। কারণ ইসরায়েলের হামলা নবম দিনে গড়িয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এর আগে ইসরায়েলকে তার চলমান হামলা বন্ধ করতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গোয়েন্দা বিভাগের প্রধান টালসি গ্যাবার্ডের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। গ্যাবার্ড বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ নেই। কিন্তু ট্রাম্প বলছেন, তিনি এতে একমত নন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলার পর ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এখন পর্যন্ত কেন্দ্রটির বাইরের পরিবেশে কোনো রেডিয়েশন বৃদ্ধি পাওয়া যায়নি।

এর মধ্যে পশ্চিম তীরের হেবরন শহরের আকাশে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে ছোড়া ক্ষেপণাস্ত্র দেখা গেছে। টানা সংঘাতে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X