কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৯:১৮ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ইরানের ভূকম্পন কি গোপন পারমাণবিক পরীক্ষা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর ইরানের সেমনান প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। কারণ, ভূমিকম্পটি আঘাত হেনেছে ইরানের অত্যন্ত গোপনীয় ও কৌশলগত স্থাপনা—সেমনান স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্সে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেমনান শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মাত্র ১০ কিলোমিটার গভীরতায়। এ ধরনের অগভীর ভূকম্পন সাধারণত প্রাকৃতিক হলেও কিছু ক্ষেত্রে পারমাণবিক বিস্ফোরণ বা অস্ত্র পরীক্ষার সঙ্গেও সম্পর্কিত হতে পারে বলে মনে করেন ভূকম্প বিশেষজ্ঞরা।

ভূমিকম্প না কৃত্রিম বিস্ফোরণ?

এই প্রশ্ন সামনে এসেছে মূলত ভূমিকম্পের সময় ও স্থান বিবেচনায় নিয়ে। ভূমিকম্পটি এমন এক সময়ে ঘটেছে, যখন ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব চরমে এবং দু’পক্ষ সামরিক হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে সেমনানের মতো স্পর্শকাতর এলাকায় একটি ভূমিকম্প আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিতে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প ও ভূগর্ভস্থ বিস্ফোরণের তরঙ্গের ধরনে কিছুটা পার্থক্য থাকে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও বিভিন্ন ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ কম্পনের ধরন বিশ্লেষণ করছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এটিকে নিশ্চিতভাবে পারমাণবিক পরীক্ষা বলছে না, তবে সন্দেহ থেকে যাচ্ছে।

সামরিক গুরুত্বপূর্ণ অঞ্চলেই কম্পন কেন?

সেমনান ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি কেন্দ্র। এখান থেকেই ইরান স্পেস লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করে এবং এখানেই রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুবিধা। দীর্ঘদিন ধরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই অঞ্চলের ওপর নজর রেখে চলেছে। ফলে এই ভূমিকম্প প্রকৃতিই কি না—তা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে, ইরান বর্তমানে একাধিক নতুন প্রজন্মের হাইপারসনিক ও বহু ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালাচ্ছে। এমন প্রেক্ষাপটে এই ভূমিকম্পকে কেউ কেউ একটি কভার বা ‘ডিকয়’ হিসেবেও দেখছেন, যার আড়ালে কিছু বড় পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়ে থাকতে পারে।

ইসরায়েল-ইরান বৈরিতা ও পারমাণবিক দ্বন্দ্ব

এই ভূমিকম্পের মাত্র একদিন আগে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা জাতিসংঘ মানবাধিকার পরিষদে মুখোমুখি হন। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় ও পারস্পরিক হুমকির ঘটনা ঘটে। এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করলেও বাস্তবে এটি গোপনে বিস্তার করছে।

এ প্রেক্ষাপটে ভূমিকম্পের বিষয়টি অনেকে কাকতালীয় বললেও অন্যরা এটিকে সম্ভাব্য পারমাণবিক বা মিসাইল সম্পর্কিত পরীক্ষার পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখছেন।

সতর্ক নজরে সেমনান

যদিও সেমনানে ভূমিকম্পে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি, তবে এর ভূরাজনৈতিক গুরুত্ব ও সামরিক সংযোগের কারণে এটি আরেকটি সাধারণ ভূকম্পন হিসেবে নেওয়া যাচ্ছে না।

আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আইএইএ ও যুক্তরাষ্ট্র, এখন বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যদি এটির সঙ্গে কোনো গোপন অস্ত্র পরীক্ষা বা সামরিক কৌশল যুক্ত থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X