কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৭ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২ হাজার ছাড়াল

ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত বাসিন্দারা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত বাসিন্দারা। ছবি : সংগৃহীত

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গেছে। প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল অবরুদ্ধ উপত্যকায় জনগণ অবিরাম বোমাবর্ষণ করছে। ফলে উপত্যাকায় কোনো জায়গা এখন আর নিরাপদ নয়। এ ছাড়া দেশটির হামলায় ক্ষুধা সমস্যা প্রকট আকার ধারণ করছে। পরিবারের জন্য খাদ্যের সন্ধানে মরিয়া মানুষদের প্রতিদিন হত্যা করা হচ্ছে।

ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার বৃহত্তম শহর গাজা সিটিকে দখলের জন্য তীব্র আক্রমণ চালাচ্ছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ছিলেন। শহরের সাবরা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় সাংবাদিক ইসলাম আল-কউমিসহ কমপক্ষে তিনজন নিহত হন।

আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম জানান, গাজার পূর্বাঞ্চলে টানা হামলা চলছে। ভারী কামান, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে ইসরায়েল আবাসিক এলাকাগুলোকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। এখন পর্যন্ত দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৬৩, যার মধ্যে ১১২ জন শিশু।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় পাঁচ বছরের নিচের প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু এখন তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। খাদ্য, পানি ও ওষুধের প্রবেশে বাধা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে হামাস। প্রস্তাবটি কার্যকর হলে গাজায় আটক অর্ধেক ইসরায়েলি বন্দি মুক্তি পাবে এবং ইসরায়েলি কারাগারে আটক কিছু সংখ্যক ফিলিস্তিনিও মুক্তি পাবে। তবে ফিলিস্তিনিরা বলছেন, এর আগেও বহুবার যুদ্ধবিরতির ঘোষণা এসেছে; কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।

জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X