কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশে ‘গোয়েন্দা স্যাটেলাইট’ পাঠিয়ে যে বার্তা দিল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে তাদের অত্যাধুনিক সামরিক গোয়েন্দা স্যাটেলাইট ‘ওফেক-১৯’। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে কেন্দ্রীয় ইসরায়েলের পামলাচিম বিমানঘাঁটি থেকে ‘শাভিত’ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এবং তথ্য প্রেরণ শুরু করেছে। একাধিক প্রাথমিক পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ সাফল্যকে শুধু প্রযুক্তিগত মাইলফলক নয়, বরং শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবার্তা বলেও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা সব সময়, সব পরিস্থিতিতে আমাদের শত্রুদের নজরদারিতে রাখছি।’

কাটজ আরও জানান, এই সক্ষমতা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতার পথও খুলে দিতে পারে। তবে নিরাপত্তা শক্তিশালী করার জন্য ইসরায়েল মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবে।

স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য রাজধানী তেলআবিবসহ আশপাশের অঞ্চলে সাময়িক আতঙ্ক তৈরি করে। অনেকে এটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ভেবে ভুল করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেক পথচারী আকাশে ছুটে চলা রকেটকে বিস্ময়ের সঙ্গে দেখছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ওফেক-১৯’ একটি সিন্থেটিক অ্যাপারচার রাডার পর্যবেক্ষণ স্যাটেলাইট, যা দিন-রাত যে কোনো সময় উচ্চ রেজোলিউশনের ছবি ধারণ করতে সক্ষম। ৫০ সেন্টিমিটারেরও ছোট বস্তু শনাক্ত করার ক্ষমতা রাখে এ স্যাটেলাইট।

স্যাটেলাইটটি পূর্ণ কার্যক্রমে গেলে এর দায়িত্ব নেবে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার বিশেষ ইউনিট ৯৯০০, যারা মূলত ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স বা চিত্রভিত্তিক গোয়েন্দা কাজে বিশেষজ্ঞ।

উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড্যানি গোল্ড এবং ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)-এর প্রধান নির্বাহী বোয়াজ লেভি।

‘ওফেক-১৯’ প্রকল্প বাস্তবায়ন করেছে আইএআইয়ের মিসাইল ও স্পেস গ্রুপ, ইলটা গ্রুপ এবং এমএলএম বিভাগ। রকেট ইঞ্জিন তৈরি করেছে টোমার লিমিটেড ও রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস।

এই উৎক্ষেপণ ইসরায়েলের দীর্ঘমেয়াদি মহাকাশ কর্মসূচির অংশ, যার নেতৃত্বে রয়েছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন অধিদপ্তর, সেনাবাহিনী ও বিমানবাহিনী। এর আগের বছর মার্চে উৎক্ষেপণ করা হয়েছিল ‘ওফেক-১৩’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X