বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নোবেল ভাগ্য নির্ধারণ করছেন কারা?

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ বছর নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। শুক্রবার নরওয়ের অসলোতে ঘোষিত হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম। কে জিতবেন, তা নির্ধারণ করবেন নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি।

এ কমিটির সদস্যরা নরওয়ের সংসদ দ্বারা নির্বাচিত হন এবং ছয় বছরের জন্য দায়িত্ব পালন করেন। এবার কমিটিতে রয়েছেন —

১. ইয়রগেন ওয়াতনে ফ্রিডনেস :

৪১ বছর বয়সী ফ্রিডনেস কমিটির চেয়ারম্যান। মানবাধিকারকর্মী ও পেন নরওয়ের সাবেক মহাসচিব। উটোয়া হামলার পর দ্বীপটি পুনর্গঠনে ভূমিকা রাখেন।

২. আসলে তোয়ে :

কমিটির সহসভাপতি। রক্ষণশীল মনোভাবাপন্ন ও নরওয়ের কনজারভেটিভ গবেষক। ট্রাম্প সম্পর্কে তুলনামূলক সহনশীল অবস্থানে আছেন।

৩. অ্যান এঙ্গার :

৭৫ বছর বয়সী সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নরওয়ের সেন্টার পার্টির নেতা। একসময় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিরোধিতা করেছিলেন।

৪. ক্রিস্টিন ক্লেমেট :

কনজারভেটিভ পার্টির রাজনীতিক ও সাবেক শিক্ষামন্ত্রী। ট্রাম্পের সমালোচক, তিনি লিখেছিলেন—‘ট্রাম্প আমেরিকার গণতন্ত্রকে ভেঙে দিচ্ছেন।’

৫. গ্রি লার্সেন :

সাবেক পররাষ্ট্র উপসচিব ও মানবাধিকারকর্মী। নারী অধিকার সংস্থা কেয়ার নরওয়ের প্রধান ছিলেন। ট্রাম্পের বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্তের তীব্র সমালোচক।

ট্রাম্প দাবি করছেন, তিনি বিশ্বের আটটি যুদ্ধ শেষ করেছেন এবং পুরস্কার না পেলে তা আমেরিকার জন্য অপমান হবে। তবে কমিটির চেয়ারম্যান ফ্রিডনেস স্পষ্ট করেছেন, কোনো রাজনৈতিক চাপ নয়, ন্যায্যতা ও শান্তির অবদানের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।

এবারের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্পের পাশাপাশি রয়েছে সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস ও রুশ নেতা নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনয়া। এ পুরস্কার শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায়, অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে ঘোষণা হবে। তথ্যসূত্র : আল জাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X