কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় এখনও যেসব জিম্মি আটক আছেন, তাদের মুক্তি ১৩ বা ১৪ অক্টোবরের মধ্যে হতে পারে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য দেন।

ট্রাম্প বলেন, জিম্মি মুক্তির প্রক্রিয়া খুব জটিল হলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাজ করছে। তিনি আরও জানান, খুব শিগগিরই তিনি মিশর সফরে যাবেন, যেখানে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

ট্রাম্প বলেন, গাজাকে ধীরে ধীরে পুনর্গঠন করা হবে এবং এতে একাধিক আন্তর্জাতিক অংশীদার যুক্ত থাকবে।

তিনি বলেন, ৭ অক্টোবর হামাসের হামলাটি ছিল ভয়াবহ। কিন্তু এরপর গাজায় প্রায় ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যা একধরনের বড় প্রতিশোধ।

ট্রাম্প আরও দাবি করেন, গাজা যুদ্ধের সাম্প্রতিক অগ্রগতি যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক পদক্ষেপের সঙ্গেও সম্পর্কিত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে যুক্তরাষ্ট্র-সমর্থিত হামলা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা থেকে বিরত রাখতে সাহায্য করেছে।

তিনি বলেন, ইরান এখন শান্তি চায় এবং যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে শান্তির পথে কাজ করবে।

চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপে নির্ধারিত হলুদ রেখা পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে গাজা থেকে সরে যাবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে জীবিত প্রায় ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। একইসঙ্গে নিহতদের দেহাবশেষ ধীরে ধীরে ফেরত দেওয়া হবে।

এর বিনিময়ে ইসরায়েল ২,০০০-রও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং বাকিরা ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক হয়েছিলেন। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X