কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

তেহরান। ছবি : সংগৃহীত
তেহরান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (১৯ অক্টোবর) ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং দণ্ড মওকুফের আবেদন প্রত্যাখ্যানের পর ক্বোম কারাগারে অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে অভিযুক্তের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরানি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে অভিযুক্ত স্বীকার করেছেন, তিনি মোসাদের সঙ্গে তথ্য বিনিময় এবং গোপন তথ্য অনলাইনে প্রেরণের কাজ করেছেন।

এর আগে, চলতি মাসের শুরুতে খুজেস্তান প্রদেশে ছয়জনকে সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া ইসরায়েলের শীর্ষ গুপ্তচরের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে আরও একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। রুজবেহ ভাদি নামের আরেক ব্যক্তিকে সংঘাত চলাকালে নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, চীনের পর বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

সূত্র : টাইমস অব ইসরায়েল

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X