49Array ( [0] => 49 [1] => 76 )
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করে নিয়েছে। খবর আলজাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ বুধবার (৫ নভেম্বর) সকালে মধ্য গাজায় পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। দাবি করেছে, ওই ফিলিস্তিনিরা এমনভাবে সেনাদের দিকে এগিয়ে আসছিল যে তা তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

যুদ্ধবিরতির পর গাজার বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। কিন্তু কিছু এলাকায় তারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। ওই সব এলাকায় ফিলিস্তিনিদের না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর এ অবস্থানের সীমানাকে হলুদ রেখা বলে চিহ্নিত করা হচ্ছে। আজকের ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে, হলুদ রেখা অতিক্রম করায় সৈন্যরা ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযুক্তদের দেখা পাওয়ার পরপরই তাদের নিশ্চিহ্ন করা হয়েছে।

১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন ফিলিস্তিনি তথাকথিত হলুদ রেখা লঙ্ঘন করার জন্য বা খুব কাছে আসার জন্য নিহত হয়েছে। ইসরায়েল তার বাহিনীকে যে রেখার পিছনে প্রত্যাহার করেছে তার নাম দিয়েছে ‘হলুদ রেখা’। এই রেখার অবস্থান সম্পর্কে খুব কম তথ্য দেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও কেবল মাটিতে খুঁটি গেড়ে চিহ্নিত করা হচ্ছে। এ রেখা ফিলিস্তিনিদের জন্য আরেকটি মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X