কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরান এমন প্রতিক্রিয়ার মুখে পড়বে, যা আগে কখনো দেখেনি।

সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েলকে স্বৈরতন্ত্রের দিকে নেওয়ার অভিযোগ ঠিক নয়; বরং সমালোচকদের ইরানের ভেতরের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে অর্থনৈতিক সংকটের কারণে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে এসব সহিংসতায় প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য পুরোপুরি যাচাই করা কঠিন। ইরান সরকার এ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে।

গাজা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপে তুরস্ক বা কাতারের কোনো নিরাপত্তা বাহিনী সেখানে থাকবে না। তবে গাজার ভবিষ্যৎ পরিচালনার জন্য গঠিত নির্বাহী বোর্ডে এই দুই দেশ থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গাজার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রধান শর্ত হলো হামাসকে নিরস্ত্র করা এবং পুরো গাজাকে সামরিক কার্যক্রমমুক্ত করা। এই লক্ষ্য সহজ উপায়ে না হলে কঠোর উপায়েই অর্জন করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত উদ্যোগের দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X