কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটি এককভাবে তেহরানের বিরুদ্ধে হামলা চালাবে বলে মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

একটি সূত্র জানায়, আমরা আমেরিকানদের বলেছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে যে রেড লাইন নির্ধারণ করেছি, ইরান তা অতিক্রম করলে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া আমরা একাই হামলা চালাবো। সূত্রটি আরও জানায়, ইসরায়েলের মূল্যায়নে ইরান এখনো সেই সীমা অতিক্রম করেনি, কিন্তু দেশটির ভেতরে চলমান অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর বড় ধরনের আঘাত হানার এবং ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। একাধিক কর্মকর্তা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো সীমিত হামলার পথ ইরানেও বেছে নিতে পারেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো অক্ষত থেকে যেতে পারে। একজন সামরিক কর্মকর্তা বলেন, আমাদের উদ্বেগ হলো, ট্রাম্প হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিজয় ঘোষণা করবেন এবং এরপর পরিণতি সামলানোর দায় ইসরায়েলের ওপর ছেড়ে দেবেন, যেমনটা হুতিদের ক্ষেত্রে হয়েছে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X