কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রথমবারের মতো তার ৩৭ বছরের পুরোনো একটি রীতি ভেঙেছেন। তিনি এবছর ৮ ফেব্রুয়ারি ইরানের বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে অনুষ্ঠিত বার্ষিক বৈঠকে উপস্থিত হননি।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে খামেনি প্রতিবছরই এই বৈঠকে যোগ দিয়েছেন। এমনকি কোভিড-১৯ মহামারির সময়ও তিনি এ সম্মেলনে উপস্থিত ছিলেন। কিন্তু চলতি বছর সেই ধারাবাহিকতা ভঙ্গ হয়েছে।

প্রতিবদেনে বলা হয়েছে, ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারির স্মরণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন ইরানের বিমানবাহিনীর একদল কর্মকর্তা শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন উৎখাতে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করেন। খোমেনিই ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং খামেনির পূর্বসূরি।

গত চার দশকে দিনটি একটি প্রতীকী রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। এ দিন বিমানবাহিনীর সদস্যরা প্রতিবছর ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এবছর খামেনির পরিবর্তে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদোলরহিম মুসাভি রোববার বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনার মধ্যে খামেনির অনুপস্থিতি সামনে এসেছে। যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে, আর ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কাও জোরালো হচ্ছে।

ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা শুরু করে, তবে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। ইরানি নেতৃত্ব এ প্রসঙ্গে ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাতের কথাও উল্লেখ করেছে।

যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ কাটেনি। ওয়াশিংটন আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও অন্তর্ভুক্ত করতে চায়। কিন্তু তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা করবে। এই মতবিরোধের কারণে পারস্পরিক বিমান হামলার হুমকিও শোনা যাচ্ছে।

উত্তেজনার মধ্যে জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন আরব সাগরে মোতায়েন করেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে অন্তত ১২টি এফ-১৫ যুদ্ধবিমান, একটি এমকিউ-৯ রিপার ড্রোন এবং একাধিক এ-১০সি থান্ডারবোল্ট আক্রমণ বিমান পৌঁছেছে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আরও জানা গেছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক সুয়েজ খাল পেরিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। পাশাপাশি পারস্য উপসাগরের ওপর মার্কিন নৌবাহিনীর এমকিউ-৪সি ট্রাইটন নজরদারি ড্রোন ও ই-১১এ যোগাযোগ বিমান, পি-৮ পসেইডন এবং ই-৩জি সেন্ট্রি নজরদারি বিমান সক্রিয় রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X