কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

আল-আকসায় তারাবি নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি

পবিত্র মসজিদ আল আকসায় তারাবি নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
পবিত্র মসজিদ আল আকসায় তারাবি নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। তাই রমজানের প্রথম তারাবি নামাজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আদায় করেছে এসব দেশের মানুষ। প্রথম তারাবি নামাজ পড়তে ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন হাজারো ফিলিস্তিনি।

তবে, নানা অজুহাতে বিধি-নিষেধ আরোপের পাশাপাশি তরুণ ফিলিস্তিনিদের আল-আকসা প্রাঙ্গণে ঢুকতে বাঁধা দেওয়া হয়। এছাড়া নামাজ আদায়ের সময় ইসরায়েলি পুলিশ পুরো মসজিদ ঘিরে রাখে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নামাজের সময় মসজিদের প্রার্থনালয় এবং খোলা প্রাঙ্গণগুলো পূর্ণ ছিল। আল-আকসা মসজিদের খতিব শেখ ইউসুফ আবু স্নেইনে নামাজ পড়ান। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ প্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে নিরাপত্তা তদারকি করছে।

এর আগে, জেরুজালেম ও ফিলিস্তিনি অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসাইন ঘোষণা করেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। তিনি বলেন, রমজানের চাঁদ ইসলামী বিধি অনুসারে দেখা গেছে। তিনি নিশ্চিত করেছেন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ইসলামী হিজরি ১৪৪৭ সালের রমজানের প্রথম দিন।

ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, রমজানের আগে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বিধিনিষেধ আরও কঠোর হয়েছে যা উপাসনাস্থলে প্রবেশকে প্রভাবিত করেছে। তারাবির নামাজের সময়ে আল-আকসা কমপ্লেক্সের আশেপাশে ইসরায়েলি কর্তৃপক্ষ কড়া পাহারায় ছিল।

জেরুজালেম গভর্নরের তথ্যমতে, ২০২৬ সালের শুরু থেকে আল-আকসায় প্রবেশের ক্ষেত্রে ২৫০-এর বেশি ফিলিস্তিনির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ইসরায়েলি পুলিশ আল-আকসার ইমাম শেখ মুহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এক সপ্তাহের জন্য মসজিদে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইসরায়েল ২০২৩ সালের ৮ অক্টোবর গাজার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে কার্যক্রম জোরদার করেছে। মার্কিন সমর্থনে গাজায় নৃশংস হামলা চালিয়ে দুই বছরের যুদ্ধে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১,০০০ আহত হন যাদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া ৯০ শতাংশ গাজাবাসীর বসবাসের অবকাঠামো ধ্বংস করা হয়। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এখনও বিভিন্ন অংশে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

১১

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

১২

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

১৩

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

১৪

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

১৫

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১৬

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১৭

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১৮

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১৯

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

২০
X