কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
আইআরজিসির তালিকা প্রকাশ

যেসব মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলা চালাবে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য নতুন লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তালিকায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালানো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস ও স্থাপনাগুলোও রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বুধবার (১১ মার্চ) ইরানের নতুন লক্ষ্যবস্তু শিরোনামে এই তালিকা প্রকাশ করে। এতে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সার্ভিস, ডাটা সেন্টার এবং ডেভেলপমেন্ট সেন্টারকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালিকায় যেসব কোম্পানির নাম এসেছে তাদের মধ্যে রয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, ওরাকল ও পালান্তির টেকনোলজিস। এসব কোম্পানির ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে দুবাই ও আবু ধাবিতে থাকা অফিস বা প্রযুক্তি অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে, ফলে ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুবাইসহ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত অ্যামাজনের ডেটা সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাহরাইনে একটি অ্যামাজন ডেটা সেন্টারে ড্রোন হামলাও চালায় ইরান।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও অ্যামাজনের দুটি স্থাপনায় ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান দাবি করেছে, যুদ্ধ শুরুর পর গত ১১ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১০

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১১

হজে বিমান ভাড়া কমল

১২

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৩

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৪

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৫

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৬

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৭

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৮

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৯

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

২০
X