কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে একই দিনে তিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে একই দিনে তিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালিতে একই দিনে তিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা | ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছাকাছি একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এনিয়ে একই দিনে ওই এলাকায় হামলার শিকার হওয়া এটি তৃতীয় জাহাজ। খবর রয়টার্সের।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ শিপিং লেন এখন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, দুবাইয়ের উত্তর-পশ্চিমে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

তবে জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন এবং এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলে ইউকেএমটিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবারই ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে আরেকটি কার্গো জাহাজে আঘাত হানার পর সেটিতে আগুন ধরে যায়। পরে জাহাজটি থেকে নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছেও আরেকটি কার্গো জাহাজে আঘাতের ঘটনা ঘটেছে এবং সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইউকেএমটিওর পরামর্শ বিজ্ঞপ্তি অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৩টি জাহাজ হামলার শিকার হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। সবশেষ এই ঘটনাসহ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটল।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১১

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১২

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৩

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৪

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৬

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৮

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৯

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

২০
X