শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:১১ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুদস-দিবস পালন করেই ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ইসরাইলের রাজধানী তেলআবিবের আকাশে বহু আলো দেখা যায়, যেন তারার বিশাল বহর উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে গিয়ে আছড়ে পড়ছিল। এর কিছুক্ষণ পরই তেলআবিবের বেশ কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে ও ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজছিল সাইরেন।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, যেখানে দেখা যায় একটি গুদামঘরে আঘাত হেনেছে। তবে সেটি কীসের গুদাম ঘর এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা-ও প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার রাতে সাইরেনের শব্দের মাঝেই তেলআবিবের রাতের আকাশ মিসাইলের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে গণহত্যাকারী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম রাত ছিল, যখন বহু ক্ষেপণাস্ত্র ইসরাইলে গিয়ে আঘাত হানে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নতুন এক মোড় নিতে পারে। বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X