কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদ দেখা নিয়ে নাগরিকদের বার্তা দিল সৌদি

আকাশে নতুন চাঁদ। ছবি: সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি: সংগৃহীত

চাঁদ দেখা নিয়ে নাগরিকদের বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট নাগরিকদের বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে পরদিন থেকেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন শুরু হবে।

সোমবার (১৬ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সরকারি বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যায় যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরদিনই ঈদুল ফিতর উদযাপন করা হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন ঈদ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটবর্তী আদালতে গিয়ে তা জানাতে হবে। এর মাধ্যমে সাক্ষ্য নিবন্ধন করা হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের মাধ্যমেও বিচারিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন এ বিষয়ে গুরুত্ব দেন এবং নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটির সঙ্গে অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সূর্যাস্তের সময় সৌদি আরবের বিভিন্ন উঁচু স্থানে সরকারি চাঁদ দেখা কমিটিগুলো পর্যবেক্ষণে বসবে। সব সাক্ষ্য যাচাইয়ের পর ঈদের তারিখ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১২

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৩

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৪

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৫

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৬

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৭

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৮

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৯

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

২০
X