কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এ হামলা চালানো হয়।

ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, শহরতলী রামাত গানে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে গুরুতর আহত দুইজন পরে মারা যান। তারা সত্তরোর্ধ এক দম্পতি ছিলেন।

ইরান জানিয়েছে, তাদের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর আগে তেহরানে ইসরায়েলি হামলায় লারিজানি নিহত হন।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা খোররামশাহর-৪ ও কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা করা হয়।

ইসরায়েল জানিয়েছে, ইরান ক্লাস্টার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে বড় এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রতিরোধ করা কঠিন।

এই হামলার ফলে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে চলমান সংঘাতের কারণে তেলের দাম বাড়ছে। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত তেলের দাম প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। সূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X