বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইরাকের নেতার কাছে বার্তা পাঠালেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরাকের শিয়া রাজনৈতিক নেতৃত্বের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই বার্তাকে ঘিরে আঞ্চলিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোববার (২৯ মার্চ) ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মোহাম্মদ কাজেম আল-সাদেক-যিনি বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত- এক বৈঠকে ইরাকের শিয়া সমর্থিত রাজনৈতিক দল সুপ্রিম ইসলামিক কাউন্সিল-এর প্রধান হাম্মাম হামুদির কাছে এই ব্যক্তিগত বার্তা পৌঁছে দেন।

বৈঠকে ইরানি রাষ্ট্রদূত নাজাফের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ বা মারজাদের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে ইরান-এর সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সংঘাতের প্রেক্ষাপটে তাদের ‘সাহসী ও স্পষ্ট অবস্থান’-কে গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া, ইরানের প্রতি সংহতি জানিয়ে ইরাকি জনগণের বিক্ষোভ, সমাবেশ এবং আর্থিক সহায়তার কথাও বার্তায় উল্লেখ করা হয়। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মোজতবা খামেনি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এর ওপর হামলা চালায় বলে দাবি করা হয়। ওই দিনই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তার মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও, এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি। এমনকি তার কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশ পায়নি, যা নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X