কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

এফ-৩৫ সহ অত্যাধুনিক দুই মার্কিন বিমান বিধ্বস্তের দাবি ইরানের

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

এফ-৩৫ সহ অত্যাধুনিক দুই মার্কিন বিমান বিধ্বস্তের দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, পৃথক হামলা চালিয়ে এসব বিমান বিধ্বস্ত করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের আকাশসীমায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। সংস্থাটি দাবি করেছে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে এবং পাইলটের অবস্থান এখনো জানা যায়নি।

এর আগে একই দিনে কাসেম দ্বীপে দক্ষিণে আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে আইআরজিসি। তারা জানিয়েছে, বিমানটি পার্সিয়ান গালফের পানিতে বিধ্বস্ত হয়েছে।

এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তবে এ দাবি ইরান প্রত্যাখ্যান করেছে।

ইরান আরও দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর থেকে তারা দুটি এফ-৩৫, একটি এফ-১৮, দুটি এফ-১৬ এবং চারটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তিনটি এফ-১৫ এবং একটি কেসি-১৩৫ ট্যাংকার বিমান হারানোর কথা স্বীকার করেছে।

তবে এসব দাবি-পাল্টা দাবির অনেকটাই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রেসটিভি।

কালবেলা/এমএসকেএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X