কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ও লেবাননে হামলায় ইসরায়েলের ব্যয় ১৫ বিলিয়ন ডলার

লেবাননের একটি ভবনে ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত
লেবাননের একটি ভবনে ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত

ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে ইসরায়েল। যুদ্ধ অব্যাহত থাকলে ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছে একটি হিব্রু সংবাদমাধ্যম।

ইসরায়েলের অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্ট গতকাল রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করে, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল প্রায় ৪৭ বিলিয়ন শেকেলস (১৫ বিলিয়ন ডলার) খরচ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের সামরিক খরচ বাবদ প্রায় ৩৯ বিলিয়ন শেকেলস (প্রায় ১২ বিলিয়ন ডলার) বরাদ্দ চেয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বা নতুন করে সংঘর্ষ শুরু হলে এ ব্যয় আরও বাড়তে পারে।

প্রায় ছয় সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের কারণে প্রতিরক্ষা খাতে নিজেদের বাজেট বাড়ানোর কথা ভাবছে ইসরায়েল। কারণ ইরান ও হিজবুল্লাহর সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা।

বেসামরিক ক্ষয়ক্ষতির দিক থেকেও ইসরায়েলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৬ হাজার ইসরায়েলি ক্ষতিপূরণের আবেদন করেছে দেশটির সরকারের কাছে। এ ক্ষতির পরিমাণ প্রায় ১ বিলিয়ন থেকে ১ দশমিক ৫ বিলিয়ন শেকেলস (প্রায় ৪৫০ মিলিয়ন ডলার)।

সরাসরি এসব ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড়। তবে দেশটির সামগ্রিক বাজেটে যুদ্ধের বিস্তৃত অর্থনৈতিক প্রভাবের ফলে বেশি চাপ সৃষ্টি করছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। ইরানের সূত্র অনুযায়ী, এ পর্যন্ত হামলায় ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X