কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধান নিহত

ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি। ছবি : সংগৃহীত
ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

সোমবার (৬ এপ্রিল) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আজ ভোরে আমেরিকান-জায়নবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

আইআরজিসি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে। তবে হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি এর আগে আইআরজিসির ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ছিলেন।২০২৫ সালের ১৫ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি নিহত হন। এর চার দিন পর তার স্থলাভিষিক্ত হন খাদেমি। এবার তাকেও হত্যা করা হলো।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১০

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১১

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১২

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৩

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৪

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৫

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৬

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৭

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৮

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৯

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

২০
X