কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

সৌদি আরবে দফায় দফায় ড্রোন হামলা হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে দেড় ডজন ড্রোন হামলা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৮টি আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্সে এক পোস্টে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সব ড্রোন শনাক্ত করে এবং ধ্বংস করে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, ওপেনএআই, ওরাকল ও এনভিডিআইএর সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন ‘স্টারগেট’ এআই কেন্দ্রটি ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খবরে বলা হয়, এই কেন্দ্রটিকে কৌশলগত স্থাপনা হিসেবে বিবেচনা করছে তেহরান এবং আন্তর্জাতিক আইনের আওতায় পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৯৮তম ধাপে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, কুয়েতে আল-আদিরি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি ও হেলিকপ্টার মোতায়েনের অবকাঠামো ছিল। এছাড়া বাগদাদ ও উত্তর ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, উত্তর ইরাকে ইরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীর পাঁচটি অবস্থানে আঘাত হানা হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে একটি ইসরায়েলি-সম্পৃক্ত ড্রোন উৎপাদন কেন্দ্রেও হামলার দাবি করা হয়েছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা, বেয়ার শেবা ও পেতাহ টিকভাসহ বিভিন্ন স্থানে অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথাও জানায় আইআরজিসি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X