সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল চুক্তি ভঙ্গ করায় হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

ফাইল ছবি
ফাইল ছবি

ইসরায়েল লেবাননে এ যাবতকালের সবচেয়ে বড় স্থল হামলা চালানোর পরে যুদ্ধবিরতি লঙ্ঘন হওয়ায় এবার হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। যদিও হরমুজ প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল। তবে লেবাননে ইসরায়েলের হামলা চুক্তি ভঙ্গ করায় ইরান এই কঠিন পদক্ষেপ নিয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আজ সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার প্রণালি অতিক্রম করতে পারলেও, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল বন্ধ রয়েছে।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিও জানিয়েছে, জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। উভয় গণমাধ্যমই লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী শাহবাজ শরিফের সেই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ওপর তাদের হামলা অব্যাহত থাকবে।

এদিকে লেবাননের ওপর হামলার মাধ্যমে ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে বলে জানা গেছে। বুধবার ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য জানায়।

সূত্রটি জানিয়েছে, লেবাননের ওপর হামলার মাধ্যমে জায়নবাদী সরকারের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান এই চুক্তি থেকে সরে আসবে। লেবাননের ওপর হামলার বিষয়টি তেহরান পরিস্থিতি পর্যালোচনা করছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X