কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি পারাপারে ইরানের চাঞ্চল্যকর সিদ্ধান্ত

হরমুজ প্রণালি দিয়ে পার হচ্ছে একটি তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে পার হচ্ছে একটি তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী প্রত্যেক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর আরোপিত ট্রানজিট ফি বা টোল ইরানের জাতীয় মুদ্রা রিয়াল-এ পরিশোধ করার একটি প্রস্তাব দিয়েছে দেশটির সংসদীয় কমিটি। শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স) দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা।

ইরানের পার্লামেন্টারি ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, এই প্রস্তাবটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে যা কার্যকর হলে আন্তর্জাতিক নৌ-চলাচলের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করবে।

এদিকে বিশ্লেষকরা আল জাজিরাকে জানিয়েছেন, ইরান এবং চীন দীর্ঘকাল ধরেই বিশ্ববাজারে মার্কিন ডলারের একাধিপত্য খর্ব করার উপায় খুঁজছে এবং এই পদক্ষেপ সেই লক্ষ্য পূরণেরই একটি অংশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে ইরান যখন এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরোধ করে, তখনই মূলত এই টোল আদায়ের বিষয়টি আলোচনায় আসে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ চলাকালে ইরান অনানুষ্ঠানিকভাবে বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে চীনা মুদ্রা ইউয়ান-এ ট্রানজিট ফি আদায় শুরু করেছিল।

চলতি সপ্তাহে লয়েডস লিস্ট-এর দেওয়া তথ্য অনুযায়ী, অবরোধ চলাকালীন ঠিক কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট না হলেও গত ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ এই প্রক্রিয়ায় ফি প্রদান করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বৈঠকের আগে ইরানের এমন চাঞ্চল্যকর দাবি আলোচনায় প্রভাব ফেলতে পারে। কারণ ইতিমধ্যেই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ইরানের সিদ্ধান্ত আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা এখন অত্যন্ত জরুরি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X