বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের নতুন হামলা

লেবাননে হামলা
ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ধোঁয়া উড়ছে | পুরোনো ছবি

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে ঘোষিত ‘ইয়েলো লাইন’-এর দক্ষিণে তারা নতুন করে অভিযানে নেমেছে, যেগুলোকে তারা ‘হুমকি মোকাবিলা’ হিসেবে বর্ণনা করছে।

বৈরুতভিত্তিক সংবাদদাতা হেইডি পেট জানান, শনিবারও দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে গোলাবর্ষণ, মর্টার শেল ও মেশিনগান হামলা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ইসরায়েল দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে।

ইসরায়েলের দাবি, একটি হামলায় হিজবুল্লাহর যোদ্ধাদের একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়, যারা ‘হলুদ রেখা’র দিকে অগ্রসর হচ্ছিল। অন্য হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশপথের কাছে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং প্রবেশপথটি ধ্বংস করা হয়।

ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন, এসব হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। কারণ, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েল পদক্ষেপ নিতে পারে। উনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব স্টেট-এ প্রকাশিত চুক্তির পাঠেও এমন বিধান রয়েছে বলে উল্লেখ করেন পেট। একইসঙ্গে চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননের ৫৫টি গ্রামে ইসরায়েলি উপস্থিতিও অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, হিজবুল্লাহনেতা নাইম কাসেম এই চুক্তিকে লেবাননের জন্য ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কূটনৈতিক আলোচনার অপেক্ষায় থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলা মেনে নেওয়া হবে না।

বর্তমান পরিস্থিতি নিয়ে হেইডি পেট জানান, দক্ষিণ লেবাননের বাস্তবতা এখনও আগের দিনের মতোই রয়েছে। অনেক মানুষ নিজ নিজ গ্রামে ফিরতে সড়কে নেমেছেন। তবে যুদ্ধবিরতি স্থায়ী হবে কি না, এ নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকে আবার বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রেও ফিরে যাচ্ছেন।

সূত্র: আল জাজিরা

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X