কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৭২ হাজার ছাড়াল

স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত ৭২ হাজার ৫৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজার ২৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ১১ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৭৭৫ জন নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া বিধ্বস্ত ভবনগুলো থেকে উদ্ধারকারী দল ৭৬১টি মরদেহ উদ্ধার করেছে।

ফিলিস্তিনি অধিকার সংগঠন জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দখলকৃত পশ্চিম তীরে গ্রেপ্তারের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে।

ফিলিস্তিন প্রিজনার্স ক্লাবের (পিপিসি) তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত পশ্চিম তীর ও দখলকৃত পূর্ব জেরুজালেমসহ মোট ২৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, গ্রেপ্তারের সঙ্গে নির্যাতন ও সহিংসতার ঘটনাও বেড়েছে। আটক ব্যক্তিদের ওপর নির্যাতন, মারধর, তাদের ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি বিশেষ করে জেনিন ও তুলকারেম শরণার্থী শিবিরে ঘরবাড়ি ও অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১০

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১১

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১২

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৩

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৪

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৫

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৬

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৭

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৯

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

২০
X