বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ কারো উপকারে আসে না। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করাই বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা এবং বহিরাগত শক্তির সুযোগ নেওয়া ঠেকানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।

সোমবার (২০ এপ্রিল) বিচার মন্ত্রণালয়ে এক তদারকি সফরে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর প্রেসটিভির।

পেজেশকিয়ান বলেন, সহমর্মিতা, সততা এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই পরিস্থিতি অতিক্রম করতে পারি এবং দেশের মর্যাদা ও অগ্রগতির পথে এগিয়ে যেতে পারি। শত্রুর প্রতি অবিশ্বাস এবং পারস্পরিক যোগাযোগে সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির ক্ষেত্রে যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, যুদ্ধ কারো উপকারে আসে না। হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকলেও উত্তেজনা কমাতে আমাদের সব ধরনের যুক্তিসঙ্গত ও কূটনৈতিক পথ ব্যবহার করতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা জবাবে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

প্রেসিডেন্ট বলেন, যুদ্ধক্ষেত্র অতিক্রম করা মানেই পথের শেষ নয়। বরং এটি আরও গুরুত্বপূর্ণ পর্যায় ‘জিহাদে আকরবের’ সূচনা। ধৈর্য, সহনশীলতা, সহযোগিতা এবং দেশের পুনর্গঠন ও সমস্যা সমাধানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সকল নাগরিককে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এই পর্যায়ে যুদ্ধকালীন সময়ের চেয়েও বেশি মানসিক ও সামাজিক প্রস্তুতি প্রয়োজন।

ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, বিপ্লবের মহান ও শহীদ নেতার সমর্থন ও নির্দেশনা শুরু থেকেই সরকারের জন্য এক দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করেছে। এই দিকনির্দেশনার আলোকে গড়ে ওঠা সমন্বয়ই আজ কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং চ্যালেঞ্জ মোকাবিলাকে সম্ভব করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X