কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান

পুরোনো ছবি
পুরোনো ছবি

দুই মাস পর আবারও বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বন্ধ থাকা রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা শুরু হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরান থেকে ইস্তাম্বুল, মাস্কাট ও সৌদি আরবের মদিনাগামী ফ্লাইট ছেড়ে গেছে। এ বরাতে আল-জাজিরাও খবর প্রকাশ করেছে।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ইরান এয়ার ৫৬ দিন পর তেহরান থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে প্রথম ফ্লাইট পরিচালনা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। আগামী কয়েক দিনে বাকু, নাজাফ, বাগদাদ ও দোহাগামী আরও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির প্রধান মোহাম্মদ আমিরানি জানান, দেশের পূর্বাঞ্চল তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তঘেঁষা। এ অঞ্চল অভ্যন্তরীণ ও ট্রানজিট ফ্লাইটের জন্য অগ্রাধিকার পাবে।

ফ্লাইট চালু হওয়ায় দীর্ঘদিনের স্থবিরতার পর ইরানের আকাশপথে স্বাভাবিকতা ফেরার ইঙ্গিত মিলছে। কিন্তু এখনও দ্বিতীয় দফার আলোচনা শুরু না হওয়ায় ফের যুদ্ধের শঙ্কাও থেকে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১০

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১১

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১২

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৩

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৪

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৫

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৬

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

২০
X