কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজার ধ্বংসস্তূপে এখনো আটকা ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ 

গাজার ধংসস্তূপের নিচে একটি মরদেহ। ছবি : সংগৃহীত
গাজার ধংসস্তূপের নিচে একটি মরদেহ। ছবি : সংগৃহীত

গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৮ হাজার নিহত ফিলিস্তিনির মরদেহ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দুই বছরব্যাপী সামরিক অভিযানের পর এখনো ১ শতাংশেরও কম ধ্বংসাবশেষ অপসারণ করা গেছে।

রোববার (৩ মে) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক কর্মকর্তার মতে, ধ্বংসাবশেষ অপসারণের কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। বর্তমান গতিতে এ প্রক্রিয়া শেষ হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।

এখনো পুরো গাজাজুড়ে বিধ্বস্ত ভবনের নিচে হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে। নিহত স্বজনদের মরদেহ উদ্ধার ও দাফনের অপেক্ষায় রয়েছেন অনেক পরিবার।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতার অভাবে বিস্তীর্ণ এলাকা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এখন পর্যন্ত ৮২৮ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।

এ যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলার ইতি টানা। ওই হামলায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত, ১ লাখ ৭২ হাজার আহত এবং প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X