কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট : ০২ জুন ২০২৬, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

কার্গো জাহাজটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ছবি : সংগৃহীত
কার্গো জাহাজটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ছবি : সংগৃহীত

ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

মঙ্গলবার আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজ ‘লিয়ান স্টার’-এর প্রতিশোধ হিসেবে ‘এমএসসি সারিসকা’ নামের একটি কার্গো জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসির দাবি, পানামার পতাকাবাহী এমএসসি সারিসকা ইরাকের উপকূলসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। হামলায় জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, ওমান সাগরে আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত ইরানি জাহাজ ‘লিয়ান স্টার’-এর ইঞ্জিন কক্ষে গত শুক্রবার একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। এতে জাহাজটি অচল হয়ে পড়ে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সামুদ্রিক সন্ত্রাসবাদের’ অভিযোগ তুলেছে তেহরান।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এ অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নতুন আগ্রাসনের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

এদিকে ওমান সাগর ও পারস্য উপসাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান ফের দাবি করেছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব তারা শক্তভাবে দেবে। সূত্র : প্রেস টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১১

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১২

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৩

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৪

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৫

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৬

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৭

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৮

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৯

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

২০
X