

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানায়, তাদের হামলায় তেহরানের আশপাশে পুনর্গঠিত করা হচ্ছিল এমন কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
ইসরায়েল জানায়, ইরান যাতে দ্রুত তার প্রতিরক্ষা সক্ষমতা পুনরুদ্ধার করতে না পারে এবং ইসরায়েলি বাহিনীর অভিযান পরিচালনায় বাধা সৃষ্টি না হয়, সেজন্য এই হামলা চালানো হয়েছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসির দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এ আক্রমণ চালানো হয়েছে।
ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে, হামলা অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিশোধ নেওয়া হবে।