মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আইআরজিসির হামলা

আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, অপারেশন নাসর-২-এর ১৯তম ধাপে এবং শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, কুয়েতের আল আহমাদি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবহরের জ্বালানি সরবরাহ জেটি, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমানের র‌্যাম্প ও হ্যাঙ্গার এবং বাহরাইনে অবস্থিত একটি গোয়েন্দা তথ্যকেন্দ্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়েছে।

এছাড়া কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি সিগন্যাল ও টেলিযোগাযোগ কেন্দ্রও লক্ষ্যবস্তু করে ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি এই হামলার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপর আঘাত হেনেছে।

তবে এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত ও বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X