কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১২:২৮ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্থল অভিযানে ফিলিস্তিনি হামলা, ইসরায়েলি ‍সেনা নিহত

গাজায় দগ্ধ গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স
গাজায় দগ্ধ গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় অভিযানে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইডিএফ গাজায় অভিযান চালালে পালটা আক্রমণের শিকার হয়ে তিনি নিহত হন।

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড টেলিগ্রামে জানায়, রোববারের হামলায় আরও তিন সেনা হামলায় আহত হয়েছেন। তারা জানায়, এতে এক ইসরায়েলি আহত হয়েছে। আরেকজন গুরুতর আহত হন। এ ছাড়া আরও দুজন স্বল্প আহত হয়েছেন। গাজার খান ইউনিস অঞ্চলে ‘সন্ত্রাসী স্থাপনা’ ধ্বংসের উদ্দেশ্যে এ অভিযান চালানো হয় বলে জানায় আইডিএফ।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানিয়েছে তাদের একটি ট্যাঙ্ক ভুলক্রমে মিসরীয় একটি নিরাপত্তা চৌকিতে হামলা করেছে। গাজার সঙ্গে মিসরের সীমান্তে এমন ঘটনা ঘটেছে।

মিসরীয় সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে তেমন ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

মিসরীয় সেনারা হামলার বিষয়ে জানায়, ‘ইসরায়েলি বাহিনী হামলার সঙ্গে সঙ্গেই এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে।’

মিসরীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় গাজায় মিসরীয় সাহায্য পাঠানো বন্ধ হবে না। এ পর্যন্ত মিসরের উদ্যোগে গাজায় রাফা সীমান্ত দিয়ে ৩৭ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। এই সীমান্ত প্রায় দুই মাইল দীর্ঘ। উল্লেখ্য, গাজার সঙ্গে শুধু মিসরেরই সীমান্ত রয়েছে।

৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল ও গাজায় সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তৃতীয় সপ্তাহে পৌঁছেছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এখনো হামাসের হাতে ইসরায়েলি ২১২ নাগরিক বন্দি রয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে এসব লোক বন্দি হয়েছেন। এদের মধ্যে মার্কিন নাগরিক মা ও মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। এ দুই মার্কিনির মুক্তিতে মধ্যস্থতা করা কুয়েতের কর্তৃপক্ষও বাকি দুজনের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X