কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১০:১৮ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত

পুরনো ছবি।
পুরনো ছবি।

গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ করে দিতে গাজায় চলমান যুদ্ধে দৈনিক চার ঘণ্টার বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধ বিরতির বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন, ইসরায়েল আমাদের জানিয়েছে যুদ্ধ বিরতির সময়কালে ওই এলাকায় কোনো ধরনের সামরিক অভিযান হবে না। এই প্রক্রিয়াটি আজ থেকেই শুরু হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে মার্কিন এবং ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও আলোচনা করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার সন্ধ্যায় জোর দিয়ে বলেছেন, বন্দিদের মুক্তি ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। তবে কতজন বন্দিকে মুক্তি দেওয়া হবে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। বন্দিদের জাতীয়তার ব্যাপারে কোনো অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা তাও জানা যায়নি।

এদিকে, ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের ৩১ সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২৬০ সেনা।

এদিকে গাজায় স্থল অভিযান চলাকালে ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিন। হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে।

সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা আল আকসা টিভিতে বক্তৃতাকালে বলেন, আমরা ইসরায়েলের সেনাবাহিনীর ১৩৬ যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X