কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে আটক ৩৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৩ জনকে আটক করেছে তুরস্ক। এ ছাড়া মোসাদের সঙ্গে জড়িত আরও ১৩ জনের সন্ধান করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জানুয়ারি) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

আনাদোলু জানিয়েছে, তুরস্কে বসবাসরত বিদেশি নাগরিকদের নজরদাড়ি, অনুসরণ, হামলা ও অপহরণ পরিকল্পনা করার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের ইস্তাম্বুল ও দেশের অন্য ৭টি প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিকমাধ্যমে বলেছেন, আমরা কখনই আমাদের দেশের জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কার্যক্রম পরিচালনা করতে দেব না।

আটক ব্যক্তিদের নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আনাদোলু। এ ছাড়া কোন দেশের নাগরিকদের টার্গেট করা হয়েছিল, তা-ও জানায়নি। তবে কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান এক অডিও বার্তায় বলেন, লেবানন, তুরস্ক, কাতারসহ বিশ্বের সব জায়গায় হামাসকে ধ্বংস করতে তার সংস্থার সদস্যরা প্রস্তুত রয়েছে। এমন খবর সামনে আসার পরই এই ৩৩ ব্যক্তিকে আটক করল তুরস্ক।

বেশ অতীত থেকেই হামাস নেতাদের আশ্রয় দিয়ে আসছে তুরস্ক সরকার। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করলেও এমনটা মনে করে না দেশটি। তুরস্বের মাটিতে হামাস নেতাদের ওপর ইসরায়েলকে হামলা করতে দেওয়া হবে না বলেও সতর্ক করে রেখেছে আঙ্কারা।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। গত নভেম্বরে তুর্কি নেতা ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছিলেন, পশ্চিমাদের অসীম সহায়তাপ্রাপ্ত ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এমনকি গাজা উপত্যকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জামার্নির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন এরদোয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X