কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন, দেখা যাবে কাবা শরীফ

সৌদি আরবে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু ‘ঝুলন্ত মসজিদ’। ছবি : গালফ নিউজ
সৌদি আরবে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু ‘ঝুলন্ত মসজিদ’। ছবি : গালফ নিউজ

সৌদি আরবের মক্কায় কাবা শরিফের পাশে নির্মাণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ‘ঝুলন্ত মসজিদ’। ইতোমধ্যে এটি নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটিই এখন বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত প্রার্থনার স্থান।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থনার জন্য খুলে দেওয়ার পর মসজিদটি গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৮৪ ফুট উঁচুতে তৈরি করা মসজিদটি থেকে কাবা শরিফ ও মক্কার অন্যান্য ধর্মীয় স্থাপনা দেখা যায়। দর্শনার্থী ও নামাজিদের কাছে এ সৌন্দর্য খুবই উপভোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

মসজিদটি আসলে জাবাল ওমর মক্কা হোটেলকে যুক্ত করেছে। দুটি টাওয়ারকে যুক্ত করতে সেখানে একটি সেতুর আদলে স্থাপনা তৈরি করা হয়। এতেই ৫৫০ স্কয়ার মিটার প্রশস্ত জায়গা পৃথক করে নামাজ ও প্রার্থনার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রাংশ দিয়ে এই ব্রিজটি প্রথমে মাটি থেকে ১ হাজার ২৩ ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটি ১ হাজার ৫৮৪ ফুট উঁচুতে নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। স্টিলের তৈরি ব্রিজটির ওজন ৬৫০ টন। এটির মাধ্যমে হোটেলটির দুটি ভবনের ৩৬, ৩৭ এবং ৩৮ তলাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে।

মসজিদটিতে একসঙ্গে ৫২০ জন নামাজ পড়তে পারবেন। মসজিদটির ভেতর আরব ও ইসলামিক সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এ ছাড়া কাবা শরিফে তাওয়াফের দৃশ্য, হাজীদের যাতায়াতসহ আশপাশের শহর দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X