কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১০:৩৯ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের ইফতারির জন্য নতুন নিয়ম করল সৌদি আরব

মসজিদে ইফতারের আয়োজন। ছবি : সংগৃহীত
মসজিদে ইফতারের আয়োজন। ছবি : সংগৃহীত

আসন্ন রমজানকে সামনে রেখে মসজিদে ইফতারের নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। পবিত্র দুই মসজিদের (মক্কা-মদিনা) সংশ্লিষ্ট সাধারণ কর্তৃপক্ষ নতুন এ নিয়মের ঘোষণা দিয়েছে। সোমবার (০৪ মার্চ) মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান মাসে মক্কার গ্রান্ড মসজিদে ইফতারের জন্য নতুন ই পোর্টাল চালু করা হয়েছে। ইফতারের আয়োজনের জন্য মুসলিমদের অনুমতির বিষয়ে এ পোর্টালে আবেদন করতে হবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনানুসারে, আবেদনকারীরা জেনারেল প্রেসিডেন্সি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সাইটটিতে অনুমতির জন্য ইফতারের মেন্যুও যুক্ত করা হয়েছে।

এর আগে সৌদি আরবের কর্তৃপক্ষ পবিত্র রমজানকে সামনে রেখে মসজিদে ইফতারের জন্য জমায়েত নিষিদ্ধ করে। মূলত স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সামনে রেখে এ নির্দেশনা দেওয়া হয়। এরপরই ইফতারের জন্য নতুন পোর্টালের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত মাসে সৌদি আরবের ইসলামীবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মসজিদের ভেতরে ইফতারের আয়োজন করা যাবে না। মসজিদের পরিচ্ছন্নাতার জন্য এমন নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ইমাম ও মুয়াজ্জিনরা মিলে মসজিদের আঙিনার বাইরে ইফতারের জায়গা খুঁজে বের করবে। তবে এজন্য অস্থায়ী কোনো রুম বা তাবুও তৈরি করা যাবে না বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় ইফতারের আয়োজনের জন্য ইমাম ও মুয়াজ্জিনদের অর্থ সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দিয়েও একটি আদেশ জারি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১০

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১১

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১২

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৩

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৫

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৬

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৭

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৮

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৯

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

২০
X