কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বি নয়, অ্যাকশন দেখতে চান ফিলিস্তিনিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত মাসের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারা এখন দক্ষিণ গাজার রাফায় স্থল অভিযানের তোড়জোড় শুরু করেছে। তবে রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু আইসিজের এই নির্দেশনার ফলে ইসরায়েল হামলা বন্ধ করবে এবং ফিলিস্তিনিদের দুর্দশা উপশম হবে, এমনটা আশা করছেন না তারা। তারা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বি নয়, অ্যাকশন দেখতে চান তারা। খবর রয়টার্সের।

ইসরায়েলি হামলার কারণে নিজের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন সালওয়া আল-মাসরি। তিনি বলেন, হত্যাকাণ্ড কেবল বেড়েই চলেছে। তাদের (আইসিজে) মুখে এক, কর্মে ভিন্ন; এমন কিছু বলা উচিত নয়। আমরা চাই আদালতের এসব সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়িত হোক।

শুক্রবার (২৪ মে) দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে ছোট্ট এই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন আদালত।

এ নিয়ে গাজায় প্রাণহানি প্রতিরোধ এবং মানবিক দুর্ভোগ ঠেকাতে চলতি বছর তৃতীয়বারের মতো নির্দেশনা দিলেন ১৫ সদস্যের বিচারক প্যানেল। তবে আইসিজের এই আদেশ মেনে চলার আইনত বাধ্যবাধকতা থাকলেও তা প্রয়োগ করার জন্য কোনো পুলিশ ফোর্স নেই এই আদালতের। এমনকি ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় চারবার বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিক শাবান আবদেল-রাউফ বলেছেন, ইসরায়েল বিশ্বকে পাত্তা দেয় না। তারা এমনভাবে কর্মকাণ্ড করে যেন তারা আইনের ঊর্ধ্বে। এর কারণ হলো মার্কিন প্রশাসন তাদের শাস্তির বিরুদ্ধে সুরক্ষা দিয়ে আসছে। বিশ্ব এখনও ইসরায়েলিদের হাতে আমাদের হত্যা বন্ধ করতে প্রস্তুত নয়।

বাস্তুচ্যুত আরেক ফিলিস্তিনি নাগরিক নাবিল দিয়াব বলেন, অবিলম্বে ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রয়োজন। আর সেটা অর্জন করতে ফিলিস্তিনিরা পদক্ষেপ দেখতে চান। আমাদের খালি খালি ঘোষণার প্রয়োজন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X