কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ দলকে অর্থায়নের অভিযোগে ইতালিতে ৯ জন গ্রেপ্তার

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইতালিতে দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ার কৌঁসুলিরা এ তথ্য জানান। খবর আরব নিউজের।

কৌঁসুলিদের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হামাসের সঙ্গে যুক্ত থাকা এবং সংগঠনটিকে অর্থায়নের অভিযোগে সন্দেহভাজন। ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। অভিযানে ইতালির অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেররিজম ইউনিট একযোগে কাজ করে।

তদন্তে অভিযোগ করা হয়েছে, গত দুই বছরে মানবিক সহায়তার নামে সংগৃহীত প্রায় ৭০ লাখ ইউরো (প্রায় ৮ দশমিক ২৪ মিলিয়ন ডলার) হামাস-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরিয়ে দেওয়া হয়। অভিযানের সময় পুলিশ ৮০ লাখ ইউরোর বেশি মূল্যের সম্পদ জব্দ করেছে।

কর্তৃপক্ষ জানায়, সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু হয়। পরে নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদন্ত বিস্তৃত করা হয়। এই কার্যক্রমে ইইউর বিচারিক সংস্থা ইউরোজাস্ট সমন্বয়কের ভূমিকা পালন করে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ অভিযানকে “জটিল ও গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, তথাকথিত দাতব্য সংস্থার মাধ্যমে হামাসে অর্থায়নের বিষয়টি এতে উন্মোচিত হয়েছে।

এদিকে, গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি মেলোনি সরকারের সমর্থনের কারণে ইতালিতে একাধিকবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব। এই যুদ্ধের সূত্রপাত হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। ওই দিন দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলি হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X