কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভূগর্ভের গভীরতম হোটেল ‘ডিপ স্লিপ’

ভূগর্ভের গভীরতম হোটেল ‘ডিপ স্লিপ’
ডিপ স্লিপ হোটেল। ছবি : সংগৃহীত

ভূপৃষ্ঠের অনেক গভীরে নির্মাণ করা হয়েছে হোটেল। যেখানে কেউ চাইলেই রাত কাটাতে পারবেন। এমন অসংখ্য হোটেল আছে দুনিয়াজুড়ে।

এ প্রতিবেদনে ভূগর্ভের সবচেয়ে গভীরতম হোটেলের বর্ণনা দেওয়া হয়েছে, যা মাটি থেকে প্রায় ১ হাজার ৩৭৫ ফুট নিচে অবস্থিত।

যেখানে মানুষের বেঁচে থাকা বেশ কঠিন। সম্ভবত এ কারণেই এই হোটেলের নাম দেওয়া হয়েছে ডিপ স্লিপ। অদ্ভুত এই হোটেলটির অবস্থান যুক্তরাজ্যের ওয়েলসের স্নোডোনিয়া পাহাড়ের নিচে একটি পরিত্যক্ত খনিতে। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেছে দ্য ইকোনমিকস টাইমস, বিবিসির মতো সংবাদমাধ্যম। এ ছাড়া উইকিপিডিয়াতেও এ নিয়ে তথ্য রয়েছে।

চারটি প্রাইভেট টুইন-বেড কেবিন ও একটি ডাবল বেডসহ একটি গ্রোটো রুম, একটি ডাইনিং এরিয়া নিয়ে গঠিত এই হোটেলটি। এই হোটেলটি অন্যান্য সব হোটেলের মতো না। এটি নির্মাণ করা হয় ভূগর্ভস্থ পরিত্যক্ত সিমোরথিন স্লেট খনির একটি অংশে।

এখানে রাত্রিযাপন করাটা অন্যান্য হোটেলে তুলনায় বেশ ব্যয়বহুল। পৃথিবীর উপরিভাগের আলো-বাতাস আর শব্দদূষণ থেকে যারা এক রাতের জন্য কিছুটা দূরে থাকতে চান, তাদের গুনতে হবে ৬৮৮ মার্কিন ডলার পর্যন্ত।

যা বাংলাদেশি মুদ্রায় ৮৬ হাজার টাকা। এই হোটেলে থাকতে হলে মোকাবিলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ। কারণ ওই স্থাপনায় পৌঁছাতে প্রথমেই আপনাকে মাটির অতলে একটি খাড়া চ্যালেঞ্জিং পথ অতিক্রম করতে হবে।

জানা যায়, ডিপ স্লিপ হোটেলটি ২০২৩ সালের এপ্রিল মাসে আউটডোর অ্যাক্টিভিটি কোম্পানি গো বিলো উদ্বোধন করেন। হোটেলটি সাধারণত খোলা থাকে প্রতি সপ্তাহের শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত। হোটেলটিতে প্রবেশ করার পুরো জার্নিতে পাহাড়ের মধ্য দিয়ে ৪৫ মিনিটের জন্য ট্রেক করেন। এরপর অতিথিরা একটি ছোট কুটিরে ওঠেন। যার তলদেশেই অবস্থিত এই হোটেলটি। প্রশিক্ষিত গাইডরা অতিথিদেরকে হোটেলটিতে পৌঁছে দিতে সাহায্য করে থাকেন। চ্যালেঞ্জিং রুটটিতে রয়েছে পুরোনো সিঁড়ি, পরিত্যক্ত ব্রিজ ও অসংখ্য স্ল্যাকলাইন। হোটেল কক্ষে পৌঁছাতে সময় লাগে ঘণ্টাখানেকের মতো।

হোটেলটিতে প্রবেশের পর অতিথিদেরকে একটি উষ্ণ পানীয় পান করানো হয়ে থাকে। এখানে খাবারের রয়েছে চমৎকার আয়োজন। নানান মুখরোচক খাবার, যেমন- চিকেন কিমা কারি, গ্রিন গাম্বো, পশ ব্যাকড বিনসহ আরও অনেক খাবারের স্বাদ পেয়ে থাকেন এখানকার অতিথিরা। এ ছাড়া বিভিন্ন ধরনের ফল, মিষ্টিসহ চা-কফিরও আয়োজন করা হয়ে থাকে। মাটির এত গভীরে হলেও এখানে রয়েছে সার্বক্ষণিক পানি, বিদ্যুৎ এমনকি ওয়াইফাইয়ের সুবিধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১০

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১১

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১২

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৩

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৫

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৭

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৯

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

২০
X