কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে কিয়ার স্টারমারের কাছে আবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি আগ্রাসন থেমে নেই। প্রতিনিয়তই সেখানে হামলা চালিয়ে যাচ্ছি দখলদার ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় ভঙ্গুর এই যুদ্ধবিরতির মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বিশেষ এক আবেদন জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সাবেক চারজন অফিসার।

তারা কিয়ার স্টারমারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধের আবেদনসহ দেশটির সঙ্গে সামরিক কার্যক্রমও বন্ধের আহ্বান জানিয়েছেন।

ওই চারজন অফিসার হলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জন ডেভেরেল, লেফটেন্যান্ট জেনারেল অ্যান্ড্রু গ্রাহাম, মেজর জেনারেল পিটার কারি এবং মেজর জেনারেল চার্লি হারবার্ট।

ইসরায়েলের বিরুদ্ধে হস্তক্ষেপের বিষয়টি এমন এক সময় সামনে এসেছে যখন আগামী বছর ব্রিটিশ সেনাবাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সহযোগী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ইউকের সঙ্গে ২ বিলিয়ন পাউন্ড মূল্যের একটি প্রশিক্ষণ চুক্তি হতে যাচ্ছে।

চুক্তিটি অনুমোদিত হলে, এলবিট প্রতি বছর সর্বোচ্চ ৬০ হাজার ব্রিটিশ সেনাকে প্রশিক্ষণ দেবে। এছাড়া প্রতিষ্ঠানটি ইসরায়েলের ব্যবহৃত ড্রোনের প্রায় ৮৫ শতাংশ সরবরাহ করে, পাশাপাশি স্থলভিত্তিক সামরিক সরঞ্জামেরও জোগান দেয়।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X