কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিরল রোগে আক্রান্ত ছিল শিশুটি, নিঃশ্বাস নিতে বিপত্তি

ডেভিড ভেটার (ডানে)। ছবি : সংগৃহীত
ডেভিড ভেটার (ডানে)। ছবি : সংগৃহীত

জন্মের পর মাত্র কয়েক সেকেন্ড মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছিল। এরপরই শুরু হয় বাবল বা বুদবুদবন্দি জীবন। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই বাবলের ভেতর কেটেছে পুরোটা সময়।

১৯৭১ সালে জন্ম নেওয়া এই শিশুর জীবনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। শুধু ওই শিশুর জন্যই বিশেষভাবে প্লাস্টিকের বাবল তৈরি করা হয়েছিল। ঘরে কিংবা বাইরে- সব জায়গায় এই বাবলেই বন্দি ছিল শিশুটির জীবন। সিবিএস নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন হয়েছে।

সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেভেশিয়েন্সি ডিজিজ বা স্কিড নিয়ে জন্ম হয় ডেভিড ভেটারের। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রোগপ্রতিরোধের কোনো ক্ষমতা থাকে না। তাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের এই শিশুটি বেঁচেছিল মাত্র ১২ বছর। তবে পুরোটা সময় তাকে কাটাতে হয়েছে প্লাস্টিকের বুদবুদের ভেতর। এ জন্য পশ্চিমা সংবাদমাধ্যম ডেভিডের নাম দিয়েছিল বয় ইন দ্য বাবল।

হিউসটনের টেক্সাস চিল্ড্রেন্স হসপিটালে জন্ম হয় ডেভিডের। মাত্র ২০ সেকেন্ড মুক্ত বাতাসের স্বাদ পেয়েছে সে। এরপরই একটি প্লাস্টিকের আইসোলেটর বাবলে তাকে রাখা হয়। তবে ডেভিডের জন্মের আগেই ক্যারোল অ্যান ও ডেভিড জে ভেটার দম্পতি তাদের এক ছেলে সন্তান হারিয়েছেন এই রোগে। তাই এই দম্পতিকে চিকিৎসকরা সতর্ক করে দিয়েছিল তাদের পরবর্তী সন্তানও স্কিডে আক্রান্ত হতে পারে।

৬ বছর বয়সে প্রথমবার বাবলের বাইরে দুনিয়ায় পা রাখে ডেভিড। নাসার ইঞ্জিনিয়ারদের তৈরি বিশেষ আইসোলেটর বাবলের কারণে সেটা সম্ভব হয়। ডেভিডের পোশাক দেখতে অনেকটা স্পেসসুটের মতো ছিল। এটা গায়ে দিয়ে সে হাঁটতে এবং বাইরে খেলতে পারত। জটিল এই সুট পরতে মেলা বেগ পোহাতে হতো ডেভিডকে। কিন্তু এই সুটের কারণেই প্রথমবার মা-ছেলে আলিঙ্গন করতে পারে।

ইমিউন ডিজঅর্ডারের ক্ষেত্রে পুরোপুরি ম্যাচ হওয়ার বোন ম্যারো প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসার নজির রয়েছে। তবে ১৯৮৩ সালে ডেভিডের বাবা-মা জানতে পারেন, পুরোপুরি ম্যাচ না হলেও বোন ম্যারো প্রতিস্থাপন করে ছেলেকে বাঁচানো যাবে। তাই ডেভিডের বোন ক্যাথরিন ম্যারো দান করে। এর চার মাস পরই লিম্ফোমা ক্যানসারে মারা যান ডেভিড।

বিরল এই স্কিড রোগে শুধু ছেলে শিশুরাই আক্রান্ত হয়। এখন বুদবুদবন্দি ডেভিডের নামেই এই রোগের চিকিৎসা ও গবেষণায় একটি সেন্টার খোলা হয়েছে। এক গবেষণায় দেখা গেছে, এই রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নেওয়ার পর তারা পুরো জীবনকাল জীবিত থাকছে। আর এই চিকিৎসা সম্ভব হয়েছে ডেভিডের রক্তের কোষ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১১

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১২

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৩

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৪

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৫

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৬

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৭

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৮

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

২০
X